শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

শ্রমিকের অধিকার আদায়ে ঐক্যের বিকল্প নেই: আতিকুর রহমান


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
শ্রমিকের অধিকার আদায়ে ঐক্যের বিকল্প নেই: আতিকুর রহমান

শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য দাবি আদায়ে ঐক্যের কোনো বিকল্প নেই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশ ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। শ্রমিকদের স্বার্থ রক্ষায় তাদের নিজেদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। অধিকার আদায়ের জন্য শ্রমিকদের সংগঠিত ও সচেতনভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি রেনায়েল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক গোলাম রব্বানী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও রংপুর-দিনাজপুর অঞ্চলের ইউনিট সদস্য অ্যাডভোকেট আব্দুল বাতেন।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট আবু তাহের, মো. ফিরোজ হায়দার লাভলু, মাওলানা মো. হাবিবুর রহমান, হাফেজ শাহ আলম এবং জেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. লুৎফর রহমান।

সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, অধিকার প্রতিষ্ঠা এবং শ্রমিকদের মধ্যে ঐক্য ও সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন