ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে লালমনিরহাট শহরের বিভিন্ন এলাকায় রোববার (৩০ আগস্ট) বিকেলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
অভিযানে পদ্মকলি সুইটসকে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন এবং পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় সতর্কতামূলক ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া বিডিআর গেট এলাকার ফলের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় কৃষি বিপণন লাইসেন্স না থাকা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পচা ফল মজুদ রাখার অপরাধে কয়েকটি দোকানে বিভিন্ন অঙ্কের সতর্কতামূলক জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সল আলী ও রাকিবুল ইসলাম নেতৃত্ব দেন।
জেলা প্রশাসন জানায়, ভোক্তা অধিকার সুরক্ষা, খাদ্যে ভেজাল রোধ এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লালমনিরহাটে স্কাউটসের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
১৫ ঘন্টা আগে