সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে স্কাউটসের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান


প্রকাশ : (১৫ ঘন্টা আগে)
লালমনিরহাটে স্কাউটসের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

“আলোকিত লালমনিরহাট, আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্কাউটসের লালমনিরহাট জেলা শাখা।

শনিবার (২৯ আগস্ট) লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের কুলাঘাট উচ্চ বিদ্যালয়, কুলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাকোয়া তাজ মাহমুদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, লালমনিরহাট জেলা শাখার সভাপতি মুহঃ রাশেদুল হক প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের রংপুর জোনের উপপরিচালক রাসেল আহমেদ, আঞ্চলিক উপকমিশনার, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, কাব ও স্কাউট শিক্ষার্থী এবং জেলা ও উপজেলা স্কাউটসের কর্মকর্তারা।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে বাংলাদেশ স্কাউটসের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কাব ও স্কাউট শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন