শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

চাকরি যেমন একটি পেশা, খেলাধুলাও তেমনই একটি পেশ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী


প্রকাশ : (১৮ ঘন্টা আগে)
চাকরি যেমন একটি পেশা, খেলাধুলাও তেমনই একটি পেশ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। তিনি বলেন, “চাকরি যেমন একটি পেশা, খেলাধুলাও তেমনই একটি পেশা।”

বৃহস্পতিবার (২৭শে আগস্ট) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেলাই মেশিন, বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও দরিদ্রদের মাঝে শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সুস্থ থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারা সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে।

অনুষ্ঠানে নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া অসহায় ও দরিদ্র চার শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন