লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করা হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার রাতে পঁয়ষট্টিবাড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকা থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন প্রকারের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করা হয়।আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা।
সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে। বিষয়টি বিজিবি ৬১ তিস্তা ব্যাটালিয়ন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছন। এছাড়াও বিজিবি সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ,পুশ ইন,চোরাচালান, এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল জোর দার করেছেন।
লালমনিরহাটে ধর্ষণ মামলায় সৎ বাবার যাবজ্জীবন কারাদণ্ড
২৩ ঘন্টা আগে