মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আদিতমারীতে ছাত্রদলের কমিটি স্থগিতাদেশ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
আদিতমারীতে ছাত্রদলের কমিটি স্থগিতাদেশ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনার এক ঘন্টা পরেই স্থগিত ঘোষনা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সেই স্থগিত আদেশ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আদিতমারী উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সদস্যরা।

সোমবার (২৪ আগস্ট)  বিকেলে আদিতমারী উপজেলা বিএনপি'র কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সেই স্থগিত আদেশ প্রত্যাহরের দাবি জানানো হয়েছে।

স্থগিত হওয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক  মমিনুর রহমান মমিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ২০ আগস্ট ২১ সদস্য বিশিষ্ট আদিতমারী উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করে লালমনিরহাট জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সম্পাদক জাহাঙ্গীর খান স্বাক্ষরীত এ আহবায়ক কমিটি ঘোষনার এক/দেড় ঘন্টা পরেই কেন্দ্রীয় ছাত্রদল তা স্থগিতের ঘোষনা করে। 

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কোন ব্যাক্তির ব্যাক্তিগত স্বার্থ, মতপার্থক্য কিংবা বিভ্রান্তিকর তথ্যের কারনে তৃণমুলের একটি সাংগঠনিক সিদ্ধান্ত অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকা উচিৎ নয়। বিষয়টি তদন্ত করে স্থগিত আদেশ বাতিল করে সংগঠনকে গতিশীল করার দাবি জানান তিনি। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমিন আরো জানান, গত ২০২০ সালের পর থেকে টানা ৬ বছরে দুই বার উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা ও মেয়াদ পুর্ন করলেও নিয়মিত কমিটি পায়নি উপজেলা ছাত্রদল।

সংবাদ সম্মেলনে স্থগিত হওয়া ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব ইফফাত আল মুজাহিদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন