শব্দ দূষণ নিয়ন্ত্রণে লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি যানবাহনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১০টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে ঘটনাস্থলেই ভেঙে ফেলা হয়।
আজ ২৫ আগস্ট পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও অনুমোদিত মাত্রার বেশি শব্দ উৎপন্ন করার অপরাধে ৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা করে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী, মোঃ মামুনুর রশীদ ও মোঃ আল-আমিন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায় প্রসিকিউশন প্রদান করেন। পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
লালমনিরহাটে ধর্ষণ মামলায় সৎ বাবার যাবজ্জীবন কারাদণ্ড
২৩ ঘন্টা আগে