বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

হাতীবান্ধায় আদালতের রায়ে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দিল প্রশাসন


প্রকাশ : (৩ ঘন্টা আগে)
হাতীবান্ধায় আদালতের রায়ে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দিল প্রশাসন

লালমনিরহাটের হাতীবান্ধায় আদালতের রায় অনুযায়ী প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসনের সহায়তায় আদালতের ০২/২০২১ নম্বর মোকদ্দমায় তফসিলভুক্ত সম্পত্তির দখল হস্তান্তর করা হয়। জমির দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন।

প্রশাসন সূত্রে জানা যায়, দখলীয় জমিতে টিনের তৈরি একটি চালা ও রান্নাঘর ছিল। আদালতের রায় বাস্তবায়নের অংশ হিসেবে সেটি অপসারণ করে জমির প্রকৃত মালিকের কাছে দখল বুঝিয়ে দেওয়া হয়। পরে জমির মালিক সেখানে নিজ উদ্যোগে একটি টিনের শেড নির্মাণ করে জমির দখল গ্রহণ করেন।

আদালতের রায় দ্রুত বাস্তবায়ন করে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়ায় জেলা প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন