বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে মোবাইল কোর্টে মোটরসাইকেল আরোহীদের জরিমানা


প্রকাশ : (২১ ঘন্টা আগে)
লালমনিরহাটে মোবাইল কোর্টে মোটরসাইকেল আরোহীদের জরিমানা

নিরাপদ সড়ক নিশ্চিত করতে লালমনিরহাট সদর উপজেলায় দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অর্ধশতাধিক মোটরসাইকেল থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। আইন অমান্য করায় ৯টি মামলা দায়ের করে মোট ৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন সনদ, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেন যাচাই করা হয়।

মোবাইল কোর্ট দুটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ।

অভিযানের পাশাপাশি চালক ও আরোহীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। মোটরসাইকেলের চালকসহ প্রত্যেক আরোহীকে বাধ্যতামূলকভাবে হেলমেট পরার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি আরোহী বহন না করার বিষয়েও সতর্ক করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা কমানো এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে লালমনিরহাটে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। (প্রস বিজ্ঞপ্তি)

বিজ্ঞাপন