রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে পাবলিক স্পিকিং ও যুব নেতৃত্ব উন্নয়ন কর্মশালা


প্রকাশ : (১৯ ঘন্টা আগে)
লালমনিরহাটে পাবলিক স্পিকিং ও যুব নেতৃত্ব উন্নয়ন কর্মশালা

লালমনিরহাটে তরুণ-তরুণীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, কার্যকর যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘কণ্ঠে নেতৃত্ব’ শীর্ষক জনসম্মুখে বক্তব্য প্রদান ও যুব নেতৃত্ব উন্নয়ন কর্মশালা। কর্মশালায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে।

তরুণদের নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে উদ্যোগ

কর্মশালাটি যৌথভাবে আয়োজন করছে লাল সবুজ সোসাইটি লালমনিরহাট জেলা শাখা, ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন, অদম্য যুব সংগঠন এবং প্রত্যয় যুব বিজ্ঞান সেবা সংস্থা।

আয়োজকরা জানান, কর্মশালায় অংশগ্রহণকারীরা জনসম্মুখে বক্তব্য প্রদান, কার্যকর যোগাযোগ, নেতৃত্ব, জনস্বার্থে মতামত উপস্থাপন, দলগত কাজ এবং অর্থবহ যুব অংশগ্রহণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি থাকবে অংশগ্রহণমূলক আলোচনা, ব্যবহারিক অনুশীলন এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ।

কর্মশালার মাধ্যমে তরুণদের জনসম্মুখে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা, নিজেদের চিন্তা ও মতামত কার্যকরভাবে উপস্থাপন এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

আয়োজকদের মতে, বর্তমান সময়ে শুধু ভালো ধারণা থাকাই যথেষ্ট নয়; সেই ধারণা আত্মবিশ্বাসের সঙ্গে অন্যের সামনে তুলে ধরার দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। এই কর্মশালার মাধ্যমে তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, কার্যকর যোগাযোগ দক্ষতা এবং সামাজিক পরিবর্তনে সক্রিয়ভাবে অংশগ্রহণের মানসিকতা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ১৬ আগস্ট ২০২৬। আসন সংখ্যা সীমিত থাকায় আগে নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে আয়োজকরা।

আগ্রহী তরুণ-তরুণীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, আপনার কণ্ঠই হতে পারে পরিবর্তনের শুরু।এই কর্মশালা শুধু বক্তব্য দেওয়ার দক্ষতা অর্জনের সুযোগ নয়; বরং আত্মবিশ্বাসী বক্তা, দক্ষ নেতা এবং সচেতন তরুণ নাগরিক গড়ে তোলার একটি সম্মিলিত প্রয়াস।

বিজ্ঞাপন