মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আদিতমারীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
আদিতমারীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. জীবন মিয়া (২২)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সোমবার (৩ আগস্ট) র‌্যাব-১৩-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জীবন মিয়া আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে প্রতিবেশী ও ফুফাতো ভাই পরিচয়ের সুযোগ নিয়ে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে তাকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত জীবন মিয়া আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি হত্যা, অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ দমনে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন