বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আদিতমারীতে মোবাইল কোর্টের অভিযানে সার ব্যবসায়ীদের ১৩ হাজার টাকা জরিমানা


প্রকাশ : (২১ ঘন্টা আগে)
আদিতমারীতে মোবাইল কোর্টের অভিযানে সার ব্যবসায়ীদের ১৩ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটের আদিতমারীতে বিনির্দেশবহির্ভূত সার সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে দুই সার ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার সাপ্টিবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আজিজা বেগম।

অভিযানকালে বিনির্দেশবহির্ভূতভাবে সার সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী দুই ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন।

কৃত্রিম সার সংকট রোধ এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন