সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

 নিজের বিবেককে পাহারাদার বানান:ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু


প্রকাশ : (১৯ ঘন্টা আগে)
 নিজের বিবেককে পাহারাদার বানান:ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নিজের বিবেককে পাহারাদার বানান, তাহলে অপরাধে ধাবিত হবেন না। নিজের বিবেক সব চেয়ে বড় পাহারাদার। আলোকীত লালমনিরহাটের আন্দোলনে দু'একজন মাদকসেবী থাকতে পারে। যদি কেউ থেকে থাকেন তিনি যেন স্বেচ্ছায় ইস্তেফা নেন।
 
শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল ও কলেজ মাঠে আলোকিত লালমনিরহাট এর স্বেচ্ছাসেবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, ভাল পোশাক আর ভাল চেহারায় মানুষ ভাল হয় না। অপরাধ মুক্ত মানুষ ভাল মানুষ, প্রকৃত মানুষ। সামাজিক ও পারিবারিক মুল্যবোধগুলো ধ্বংসের পথে। 
 
দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শুধু অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না। অবকাঠোর পাশাপাশি মানবিক উন্নয়ন ঘটলে প্রকৃত উন্নয়ন হবে এবং উন্নয়ন স্বার্থক হবে। তখনে হবে আলোকিত লালমনিরহাট। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে মানবিক উন্নয়নের পাশাপাশি আমরা উন্নয়ন মুলক কাজও করছি। 
 
 ত্রাণমন্ত্রী বলেন, সাসাজিক আন্দোলন আলোকিত লালমনিরহাট সারাদেশে ছড়িয়ে দিতে ইতোমধ্যে অন্য জেলার জেলা প্রশাসকরা আমাদের জেলায় এসেছেন। এর লক্ষ্য ও কার্যক্রম দেখে তারা অভিভুত হয়ে তাদের জেলায় ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যাক্ত করেছেন। 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী বলেন, টাকা দেখে মসজিদের সভাপতি করি  কিন্তু তার টাকার উৎস খুজি না। এমন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। ঘুষের টাকা মাদকের টাকা দান করে বাহবা নিলেও জান্নাতে যাওয়া যাবে না। সামাজিক ভাবে এসব বিশ্লেষন করা দরকার। মাদক খাব নামাজ পড়ব তা এক সাথে যায় না। তাই সমাজকে মাদকসহ সামাজিক অপরাধমুক্ত করতে হবে। 
 
নিকাহ রেজিস্টারদের সতর্ক করে মন্ত্রী বলেন, যৌতুকের বিয়ে আর বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ রেজিস্টার কাজিদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। সঠিক বয়স যাচাই বাছাই করে সঠিক ভাবে বিয়ে রেজিস্ট্রি করে বিয়ের অনুষ্ঠানে বর কণের হাতে বিয়ের কাবিননামা বুঝে দিতে হবে। এর ব্যর্তয় ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 
আলোকিত লালমনিরহাটের আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলোকিত লালমনিরহাটের জেলা কমিটির আহবায়ক জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্য সচিব পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা এ্যাকশন কমিটির আহব্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, সদস্য সচিব ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব প্রমুখ। 
এ সময় উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মাঝে আলোকিত লালমনিরহাটের পোশাক বিতরন করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 
বিজ্ঞাপন