সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার " উপজেলা এ্যাকশন কমিটির সভা


প্রকাশ : (১ ঘন্টা আগে)
আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার " উপজেলা এ্যাকশন কমিটির সভা

"আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার  " নামের একটি সংগঠনের আদিতমারী উপজেলা এ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। যার প্রতিষ্ঠাতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এটি ২০০৩ সালের ১৩ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।

 সোমবার (২ নভেম্বর) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ সভাকক্ষে কমিটির আহব্বায়ক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ্যাকশন কমিটির সদস্য সচিব করা হয়েছে আদিতমারী থানার ওসি নাজমুস সাকিবকে।
"আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার" এ সংগঠনের মূল উদ্দেশ্য হলোঃ জেলাকে মাদক,জুয়া, দাদন, নারী নির্যাতন,বাল্যবিবাহ, এবং বহুবিবাহ মুক্ত করা। 
৩১ সদস্য বিশিষ্ট এ্যাকশন কমিটির সভায় উম্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নূরে আলম সিদ্দিকী বাবু, নাদিরুল ইসলাম মানিক, আবু ইয়াহিয়া ইউনুস, শিল্পপতি আব্দুল হাকিম প্রমুখ। ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নের সমন্বয়কারী ৮ জন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন