বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলে আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো হয়েছে। সোমবার (২ নভেম্বর) স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল হক প্রামাণিক অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়ার গুরুত্ব ও সঠিক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এ সময় শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।