২৯ অক্টোবর দিনব্যাপী সামাজিক সংগঠন "পথ" এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলার বাবুস সালাম মাদ্রাসায় এ উপলক্ষে আলোচনা সভায় সামাজিক সংগঠন পথ এর সভাপতি মৃদুল হাবীব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, লালমনিরহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সামাদ রেহান, মাদ্রাসার মুহতামিম আবু জুবায়ের, পথ সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য আল-আমীনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এতে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী ও হাড়িভাঙ্গা এলাকাবাসীরা বিনামূল্যে রক্ত নির্ণয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ প্রতিমন্ত্রী
৪ ঘন্টা আগে
লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
১ দিন আগে