বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


প্রকাশ : (১২ ঘন্টা আগে)
লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে শহরের মিশন মোড় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।

পরে সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেআর সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন সুমা, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বসুনিয়া ও বিআরটিএর সহকারী পরিচালক ফয়সাল হাসান অনান্যদের মেধ্য বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে লালমনিরহাট জেলার নির্বাচিত চারজন দক্ষ চালককে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক সমিতির সদস্য ও বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিজ্ঞাপন