শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় যুবদের ভূমিকা জোরদারের আহ্বান


প্রকাশ : (২১ ঘন্টা আগে)
জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় যুবদের ভূমিকা জোরদারের আহ্বান

জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে যুবদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন। কিংডম অব দ্য নেদারল্যান্ডস, জাগো ফাউন্ডেশন ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় সভাটির আয়োজন করে অদম্য যুব সংগঠন। সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান সরকার।

সভায় বক্তব্য দেন শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. রাজিয়া সুলতানা, জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন আল আজাদ এবং অদম্য যুব সংগঠনের উপদেষ্টা মাধুরী সূত্রধর। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শহিদ ইসলাম সুজন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জেন্ডারভিত্তিক বৈষম্য, নারী ও মেয়েদের অধিকার, বাল্যবিবাহ ও নির্যাতন প্রতিরোধ, অনলাইনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সাইবার হয়রানি মোকাবিলার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও ভুল তথ্য শনাক্ত করা এবং দায়িত্বশীলভাবে গণমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, যুবসমাজের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বকে কাজে লাগাতে পারলে বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব। এ জন্য যুবদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও যুব সংগঠনগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।

তাঁরা আরও বলেন, সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যুবদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যুব সংগঠনগুলোর নিয়মিত যোগাযোগ বৃদ্ধি এবং মানবাধিকার, জেন্ডার সমতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

উল্লেখ্য, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের মূল লক্ষ্য তরুণদের সক্ষমতা বৃদ্ধি, জেন্ডারভিত্তিক বৈষম্য মোকাবিলা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সাক্ষরতা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং অ্যাডভোকেসির মাধ্যমে সামাজিক পরিবর্তনে যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা

বিজ্ঞাপন