সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

তিন  মাস পেরিয়ে গেলেও বিতরণ হয়নি এডিবির মালামাল!  কবে হবে বিতরণ প্রশ্ন এলাকাবাসীর? 


প্রকাশ : (১৫ ঘন্টা আগে)
তিন  মাস পেরিয়ে গেলেও বিতরণ হয়নি এডিবির মালামাল!  কবে হবে বিতরণ প্রশ্ন এলাকাবাসীর? 

বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিবি) বিশেষ বরাদ্দের একটি প্রকল্পের ঢেউটিন বিতরণ নিয়ে এবার নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জুন মাসে কাজের সমাপ্তি দেখিয়ে টাকা উত্তোলন করা হলেও এখনো বিতরণ করা হয়নি ঢেউটিন। ফলে বিতরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আদৌ কি বিতরণ হবে, না পুরো প্রকল্পের টাকা ঠিকাদাদের পকেটে থাকবে। এলাকাবাসী দাবী করছেন, এসব প্রকল্প নেয়া হয়েছে শুধু কাগজ-কলমে। তবে কবে নাগাদ বিতরণ করা হবে এসব ঢেউটিন এনিয়েও সন্দিহান উপজেলা প্রশাসন। তবে তারা নিদিষ্ট দিনক্ষণ না বলতে পারলেও দাবী করছেন দ্রুত সময়ের মধ্যে এসব বিতরণ করা হবে।

জানাগেছে, বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিবি) ২০২৫-২৬ অর্থ বছরের লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিশেষ বরাদ্দ হিসেবে ৪০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দ থেকে আদিতমারী উপজেলায় ঢেউটিন বিতরণ বাবদ ৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। যার ঠিকাদার জরিনা ট্রেডার্স। আর জরিনা ট্রেডার্সের কর্ণধার হলেন স্থানীয় সাংসদের রাজনৈতিক সহকারী রাজ্জাকুর ইসলাম রাজ্জাক। তিনি পুরো টাকা উত্তোলন করলেও এখন পর্যন্ত ঢেউটিন বিতরণ করেননি বলে বিষয়টি নিশ্চিত করছেন আদিতমারী উপজেলা প্রশাসন। তবে উপজেলা প্রশাসনের দাবী, বার বার তাগিদ দিলেও ওই ঠিকাদার কোন কর্ণপাত করছেন না। তবে দ্রুত সময়ের মধ্যে এসব ঢেউটিন বিতরণ করা হবে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) গুঞ্জন বিশ্বাস।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সুত্রে জানাগেছে, জুন মাসে কাজের সমাপ্তি দেখিয়ে টাকা উত্তোলন করা হয়। কিন্তু এডিবির বিশেষ বরাদ্দের এ প্রকল্পের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা দিয়েছে। জুন মাসে জরিনা ট্রেডার্স কাজের সমাপ্তি দেখিয়ে  ঢেউটিন বিতরণ বাবদ ৮ লাখ উত্তোলন করেছেন কিন্তু অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঢেউটিন বিতরণ নিয়ে চলছে টালবাহনা। আদৌ বিতরণ হবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন এলাকাবাসী।
সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও স্থানীয় সাংসদের রাজনৈতিক সহকারী রাজ্জাকুর ইসলাম রাজ্জাকের মোবাইল ফোনে এ প্রতিনিধির কথা হয়। তিনি জানান, স্থানীয় সাংসদ ব্যস্ত থাকায় সিডিউল করা হয়নি। তবে আগামী মাসে এসব ঢেউটিন বিতরণ করা হবে বলে তিনি দাবী করেন।  

বার্ষিক উন্নয়ন তহবিলের (এডিবি)  সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী একেএম ফজলুল হক জানান,অধিকাংশ প্রকল্পের মালামাল বিতরণ করা হলেও কিছু প্রকল্পের মালামাল এখনও বিতরণ করা হয়নি। কবে নাগাদ বিতরণ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাতো বার বার তাগিদ দিচ্ছি। তবে দ্রুত সময়ের মধ্যে বিতরণ করে মাষ্টাররোল জমা দেয়া হবে বলে তিনি দাবী করেন। 

বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবির) প্রকল্পের সভাপতি ও আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস জানান, তিনি যোগদানের আগে এসব প্রকল্প গ্রহণ ও টাকা উত্তোলন করা হয়েছে। তিনি বলেন, এডিবির কিছু প্রকল্পের মালামাল এখনও বিতরণ করা হয়নি স্বীকার করে বলেন, দ্রুত সময়ের মধ্যে এসব বিতরণ করা হবে। 

বিজ্ঞাপন