বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিশেষ সংবাদ

হাতীবান্ধায় তীব্র লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি


প্রকাশ :

লালমনিরহাটে হাতীবান্ধা এলাকায় সন্ধ্যা হলে যেন মানুষের জীবনে নেমে আসে দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। সন্ধ্যা ৭টা থেকে ভোর সকাল পর্যন্ত একটানা বিদ্যুতের লোডশেডিং চলে নিত্য দিনের আতংক। বিদ্যুৎ না থাকায় ঘুম, নিরাপত্তা এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিপাকে পড়েছে হাতীবান্ধা ও এর আশপাশের এলাকার মানুষ।

নির্বিচারে এই লোডশেডিংয়ে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রচণ্ড গরমে ঘরে থাকা দায় হয়ে উঠেছে, আবার বাহিরেও নিরাপত্তার অভাব। হাতীবান্ধা ও এর আশেপাশের এলাকার অনেক বাসিন্দা অভিযোগ করেছেন, প্রায় প্রতিদিনই একাধিকবার বিদ্যুৎ চলে যায় এবং গভীর রাতে লোডশেডিং স্থায়ী হয় ঢেড় থেকে ২ ঘণ্টা পর্যন্ত চলতে থাকে সাড়ারাত।

স্থানীয় জনগন সফিকুল ইসলাম বলেন, “সারাদিন কাজের পর রাতে একটু ঘুমাতে চাই। কিন্তু রাত ১২টা নাই, ১টা ২টা নাই যখন তখন কারেন্ট চইলা যায়, গরমে ঘুমাইবার পারি না। সকালে আবার কাজে যাইতে হয়—শরীর ভাইঙ্গা যাইতাছে।”

অন্যদিকে এলাকার ব্যবসায়ীরা বলছেন, গভীর রাতে দোকান বা গোডাউনে নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়েছে। অন্ধকারে বাড়ছে চুরি ও সন্ত্রাসের ঝুঁকি। অনেকেই ব্যক্তিগত পর্যায়ে ইনভার্টার বা জেনারেটর স্থাপন করতে বাধ্য হচ্ছেন, যা সবার সাধ্যের মধ্যে নেই।

হাতীবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তাকে মেবাইল ফোনে বারবার ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। 

 স্থানীয় জনসাধারণের দাবি, নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হোক, যাতে মানুষ অন্তত নিজেদের প্রস্তুত রাখতে পারে।