মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিশেষ সংবাদ

লালমনিরহাটে জুলাইয়ে উদ্বোধন হচ্ছে এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার


প্রকাশ :

কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে আগামী জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে সোনার বাংলা ফাউন্ডেশন (এসবিএফ) কিডনি ডায়ালাইসিস সেন্টার| আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই সেন্টার চালু হলে লালমনিরহাট ও পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার কিডনি রোগীরা নিজ এলাকায় স্বল্প ব্যয়ে মানসম্মত ডায়ালাইসিস সেবা গ্রহণের সুযোগ পাবেন|

সম্প্রতি সেন্টারের চলমান প্রস্তুতি ও অবকাঠামোগত কার্যক্রম পরিদর্শন করেন সোনার বাংলা ফাউন্ডেশনের পরিচালক (কল্যাণ) বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার ’৭১)| এ সময় লালমনিরহাট ডায়াবেটিক সমিতির অ্যাডহক কমিটির সদস্য সচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নেয়ামুল ইসলাম ফাতেমী, সদস্য অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|

পরিদর্শনকালে তারা সেন্টারের বিভিন্ন স্থাপনা, যন্ত্রপাতি ও সেবাসংক্রান্ত প্রস্তুতি ঘুরে দেখেন এবং দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন|

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিডনি ডায়ালাইসিস সেন্টারের অভ্যন্তরীণ ডেকোরেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে| এছাড়া জেনারেটর স্থাপন, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, আধুনিক ডায়ালাইসিস মেশিন সংযোজন এবং রোগীদের জন্য প্রয়োজনীয় বেড স্থাপনের কাজও শেষের দিকে| উদ্বোধনের আগেই সকল কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন|

বর্তমানে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিসের জন্য রংপুরসহ দূরবর্তী শহরে যেতে হয়| এতে রোগী ও তাদের ¯^জনদের সময়, অর্থ এবং শারীরিক কষ্টের মুখোমুখি হতে হয়| বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের রোগীদের জন্য এই ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে|