আমেরিকা প্রবাসী লালমনিরহাট শহরের রামকৃষ্ণ মিশন রোডে বসবাসকারী, গোশালা বাজারের ব্যবসায়ী, রেলওয়ে চিলড্রেন পার্ক হাই স্কুলের শিক্ষক জসমত আলী খন্দকার মাস্টার (৮৫) গত ২০ মে বাংলাদেশ সময় রাত ১০:৩০ মিনিটে নিউইয়র্কের জাকোবি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি গত ৫ই মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মৃত্যুকালে তিনি তিন পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিউইয়র্কের একটি মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের প্রথম পুত্র কামরুল হাসান মিলু জানান, তার পিতার লাশ বাংলাদেশে নিয়ে আসা হবে। লালমনিরহাটে বাবুপাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমের লাশ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
সম্পাদকের শোক
আমেরিকা প্রবাসী জসমত আলী খন্দকার মাস্টারের মৃত্যুতে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার '৭১ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনপূর্বক বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।