কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার জাতীয় ছাত্র শক্তির ভারপ্রাপ্ত সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন সাইয়াদুর রহমান শাওন।
২১শে জুলাই মঙ্গলবার জাতীয় ছাত্র শক্তি কুড়িগ্রাম জেলা শাখার মুখ্য সংগঠক নুর আমিনের সুপারিশক্রমে আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত সদস্য সচিব দায়িত্ব প্রদান করা হয়েছে।সাইয়াদুর রহমান শাওন জাতীয় ছাত্র শক্তি রাজারহাট উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে ছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,সাংগঠনিক কার্যক্রম অধিকতর গতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করা লক্ষে জেলা শাখার যৌথ সিদ্ধান্তক্রমে সাংগঠনিক পদায়ন করা হয়েছে।
এ বিষয়ে জাতীয় ছাত্র শক্তি রাজারহাট উপজেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব সাইয়াদুল রহমান শাওন বলেন,জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে লালন করে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্রশক্তির মুল লক্ষ্য গণঅভ্যুত্থানের পবিত্রতা রক্ষা করা, এবং আগামী দিনে আবারো যেন হাসিনার মতো কোনো স্বৈরাচার বাংলার মসনদে বসতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা।

আমার জাতীয় ছাত্রশক্তিতে যোগদানের লক্ষ্য হচ্ছে অভ্যুত্থানের শক্তিতে বলিয়ান হয়ে দেশমাতৃকার সেবা করা। আমার অন্যতম ভিশন হচ্ছে, ছাত্রশক্তির সহযোদ্ধাদের নিয়ে রাজারহাট উপজেলায় সম্প্রীতির রাজনৈতিক ধারা নিশ্চিত করে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা ইনশাআল্লাহ।