মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজারহাটে পুলিশের চার্জশিট জালিয়াতির ফাঁদে সাংবাদিক 


প্রকাশ : (২ ঘন্টা আগে)
রাজারহাটে পুলিশের চার্জশিট জালিয়াতির ফাঁদে সাংবাদিক 

রাজারহাট থানা পুলিশের 'চার্জশিট জালিয়াতির ফাঁদে পড়েছে একজন সাংবাদিক। মামলায় বাদী ও সাক্ষীদের জবানবন্দি গ্রহন না করে তাদের স্বাক্ষর জাল করে আদালতে চার্জশিট প্রদান করেছে এসআই আতিকুল ইসলাম। 

অভিযোগে সুত্রে জানা গেছে,গত ২৯ মার্চ ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলা থেকে ফেরার পথে উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক আনিছুর রহমানের ছেলে সোহেল আনিছের হামলার শিকার হয়েছেন রাজারহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজারহাট উপজেলা সংবাদদাতা আরিফুল ইসলাম।
এঘটনায় রাজারহাট থানায় মামলা (মামলা নং-১৭) দায়ের করেন তিনি।

মামলার সাক্ষী গোলাম রব্বানী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "তদন্তকারী কর্মকর্তা আমার সঙ্গে কোনো দিন কথা বলেননি অথচ কাগজে-কলমে আমার নামে জ্বাল স্বাক্ষরে জবানবন্দি বানিয়ে আদালতে পাঠানো হয়েছে।অপর সাক্ষী আবদুল্লাহ আল মামুন, বলেন, "মামলার অন্যতম সাক্ষী আমি। কিন্তু পুলিশের কোনো কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ না করে বক্তব্য না নিয়েই স্বাক্ষর জাল করেছে।
মামলার বাদি সাংবাদিক আরিফুল ইসলাম বলেন, "রাজারহাট থানায় দীর্ঘদিন ধরে চার্জশিট বাণিজ্যের যে গুঞ্জন শুনেছি তবে এবার নিজেই তার ভুক্তভোগী হয়েছি।বহু টাকার বিনিময়ে পুলিশ এই নিন্দনীয় জালিয়াতি করেছে।আমার সঙ্গে এমন হলে সাধারণ মানুষের সঙ্গে কি হতে পারে ভাবতে অবাক লাগে।আমি ন্যায় বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন 
নিয়ম অনুপাতে সাক্ষীদের জবানবন্দি গ্রহন করা হয়েছে। জবানবন্দি কপিতে স্বাক্ষীদের স্বাক্ষর নেয়া হয়েছি কিনা জানতে চাইলে জবানবন্দি কপিতে স্বাক্ষীদের স্বাক্ষর লাগেনা বলে জানান এসআই আতিকুল ইসলাম।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি)মামুনুর রশীদের কাছে সাক্ষীর জবানবন্দি ও জাল স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বক্তব্য প্রদানে উর্ধ্বতন কর্মকর্তাদের নিষেধ রয়েছে।

বিজ্ঞাপন