মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৬


প্রকাশ : (২ মাস আগে)
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৬

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোরে তেলিবাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে নির্মাণশ্রমিক বহনকারী একটি ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নির্মাণকাজে যাওয়ার পথে পিকআপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন