মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে, নিহত ৩, আহত ৫


প্রকাশ : (২ মাস আগে)
লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে, নিহত ৩, আহত ৫

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ও নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়।

অন্যদিকে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা খায়, পরে সড়কের পাশে খাদে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দোহাজারী হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। নিহতদের মরদেহ উদ্ধার করে সড়কের পাশে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন