মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা


প্রকাশ : (৪ মাস আগে)
লালমনিরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

লালমনিরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ( ১৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এইচ এম রবিক হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শেখ সাদীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সুধীজন।

সভায় বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য সঠিক রাখতে ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ভেজাল, প্রতারণা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো অনিয়ম বন্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন