মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

দিনাজপুরে কাঁকড়া নদী থেকে দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশ : (৬ মাস আগে)
দিনাজপুরে কাঁকড়া নদী থেকে দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনো পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজসংলগ্ন বানিয়া খাড়ি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি চিরিরবন্দর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে। মরদেহ দুটির পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল।

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন