রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটের পেপার এজেন্ট সাকির আলম-এর ইন্তেকাল


প্রকাশ : (১ বছর আগে)
লালমনিরহাটের পেপার এজেন্ট সাকির আলম-এর ইন্তেকাল

লালমনিরহাটের সেনা মৈত্রী হকার্স মার্কেটের সাদিক টেলিকম অ্যান্ড সাকির পেপার হাউস-এর স্বত্বাধিকারী ও বিভিন্ন পত্রিকার এজেন্ট সাকির আলম হৃদরোগজনিত কারণে ইন্তেকাল করেছেন — ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে লালমনিরহাট জজ কোর্টের সামনে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৯টায় খাতাপাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক, গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন।


বিজ্ঞাপন