মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাট-২ আসনে বিএনপির প্রার্থী জনসভা


প্রকাশ : (৫ মাস আগে)
লালমনিরহাট-২ আসনে বিএনপির প্রার্থী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট-২ আদিতমারী–কালীগঞ্জ আসনের বিএনপি ধানের শীষের প্রার্থী রোকন উদ্দিন বাবুলের নির্বাচনী জনসভা শনিবার (৩১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়।

ভেলাবাড়ী বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও ধানের শীষের প্রার্থী রোকন উদ্দিন বাবুল।

বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক সদস্য সচিব সচিব সালেকুজ্জামান প্রামানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবীব, যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফরহান আলী পাশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র সাহস ও আইন বিষয়ক সম্পাদক জয়নাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি হল দেশের জনপ্রিয় এবং আমার প্রিয় দল। বিএনপি এদেশের মানুষের জন্য রাজনীতি করে। দেশে যখনই সংকট দেখা দিয়েছে তখনই সংকট উত্তরণে বিএনপি হাল ধরেছে। ১৯৭১ সালে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হত না। তিনি এদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছেন। তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরশাসককে হটানোর আন্দোলনে ভূমিকা অপরিসীম ছিল। সেই আন্দোলনে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। আমি যেহেতু একজন রাজনীতিবিদ দীর্ঘদিন থেকে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নানা রকম সামাজিক কাজ করে যাচ্ছি। সেই হিসেবে সেবা করতে ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ভোট নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে জয়ী করবেন।

বিজ্ঞাপন