বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের দেখতে জামায়াত আমির


প্রকাশ :

থাইল্যান্ডের ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) সকালে তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন।

এ সময় ডা. শফিকুর রহমান সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

জুলাই যোদ্ধাদের সাহস, ত্যাগ ও অবদানের প্রশংসা করে জামায়াত আমির তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া করেন।

সাক্ষাৎকালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।