বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে প্রায় পৌনে দুই লাখ রিয়্যাক্ট, আড়াই হাজারের বেশি শেয়ার এবং প্রায় ২২ হাজার মন্তব্য পড়েছে।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের সমালোচনা করেন। তার ওই বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এনসিপির সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অনেকেই একই স্লোগান দিয়ে ফেসবুকে পোস্ট দেন।
https://www.facebook.com/share/p/1GzHQx9zZ9/
এতে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।