ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় জানানো হয়, সাম্প্রতিক সহিংস ঘটনার প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।