শরিফ ওসমান বিন হাদিকে খুন করার জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই দাবি করেন।
পোস্টে তাসনিম জুমা লেখেন, ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল?
তিনি আরোও বলেন, কবির নামে যাকে গ্রেপ্তার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম এটাম্প নেয় সেদিন ফয়সালের সঙ্গে ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছেনা বলা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর মতিঝিল থেকে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে, দুপুর ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট এলাকায় হাদিকে বহন করা অটোরিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।