রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

অ্যাকশন সিনেমায় ফের জুটি বাঁধছেন আরিফিন শুভ ও মিম


প্রকাশ :

ঢাকাই সিনেমার পরিচিত নায়ক আরিফিন শুভ এবার নতুন এক অ্যাকশন সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। সোশ্যাল মিডিয়ায় নতুন জুটির ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের উত্তেজনা চোখে পড়ার মতো বেড়েছে।

নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় ‘আব্বাস’ ও ‘লোকাল’ সিনেমার সাফল্যকে সামনে রেখে রাজশাহী ও নাটোরে চলছে ছবির শুটিং। শুটিংয়ের কিছু ফ্রেমে দেখা গেছে শুভকে পুরোপুরি অ্যাকশন অবতারে—দীর্ঘ চুল, রক্তমাখা শরীর আর দুই হাতে রক্তাক্ত কুড়াল নিয়ে। এসব দেখে বোঝা যাচ্ছে চরিত্রটি হবে মারামারি ও অ্যাকশন পূর্ণ।

শুভ-মিম জুটির এটি তৃতীয় সিনেমা। তবে গল্পের বিস্তারিত বা চরিত্রের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ হয়নি। সূত্র জানায়, ছবির কয়েকটি প্রাথমিক নাম ঠিক করা হলেও চূড়ান্ত নাম এখনও ঘোষণা করা হয়নি। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে গত এক সপ্তাহ ধরে চলেছে শুটিংয়ের ব্যস্ততা।