শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

সালমানের বাড়িতে গুলির ঘটনায় আনমোল বিষ্ণোই গ্রেফতার


প্রকাশ :

ভারতে প্রত্যর্পণের পর গ্রেফতার করা হয়েছে কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোটভাই আনমোল বিষ্ণোইকে।

বুধবার (১৯ নভেম্বর) দিল্লি বিমানবন্দরে অবতরণ করা বিমান থেকে নেমে তাকে গ্রেফতার করে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। দিল্লির একটি আদালত তাকে ১১ দিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয় আনমোল। ভারতে তার বিরুদ্ধে ৩১টি মামলার অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ড ও মহারাষ্ট্রের সাবেক রাজনীতিবিদ বাবা সিদ্দিকির হত্যাকাণ্ড।

গত বছরের এপ্রিল মাসে বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় আনমোলের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর পর থেকেই তাকে তল্লাশি করছিল পুলিশ।

২০২২ সালে নেপাল হয়ে দুবাই ও কেনিয়ায় অবস্থান নেন আনমোল। তিনি ভারতের শীর্ষ সন্ত্রাসী ও বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোইয়ের ছোটভাই।