রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

শাকিব খানের নতুন ছবিতে সম্ভাব্য নায়িকা হানিয়া আমিরকে নিয়ে নতুন জল্পনা


প্রকাশ :

ঢালিউড তারকা শাকিব খানের পরবর্তী কাজ নিয়ে আবারও আলোচনায় এসেছে বিদেশি নায়িকা বিষয়টি। কয়েক বছর ধরে তিনি বিভিন্ন দেশের অভিনেত্রীদের সঙ্গে কাজ করছেন। এবার সেই তালিকায় যোগ হতে পারেন পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমির।

গত সেপ্টেম্বরে ঢাকায় এসে এক অনুষ্ঠানে হানিয়া মজা করে বলেছিলেন, শাকিব খানকে নাকি বাংলাদেশের দর্শক এতটাই পছন্দ করে যে তিনিও তাকে পছন্দ করতে শুরু করেছেন। সেই মুহূর্তের পর থেকেই জোরালো গুঞ্জন—শাকিবের পরবর্তী সিনেমায় নায়িকা হচ্ছেন হানিয়া।

এ নিয়ে কথাবার্তা থামেনি। আলোচনার ভেতরেই সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের এক ভিডিওতে শাকিব খান নিজেই ইঙ্গিত দিলেন। তিনি বললেন, তার “ভবিষ্যৎ হিরোইন” হানিয়া আমির, এবং একটি সিনেমা নিয়ে তাদের মধ্যে কথাবার্তা এগোচ্ছে।

শাকিবের এ মন্তব্যে ভক্তদের উৎসাহ আরও বেড়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কেউ মনে করছেন, ‘প্রিন্স’ ছবিতেই হানিয়া শাকিবের বিপরীতে থাকবেন। আবার কেউ বলছেন, নতুন কোনও রোমান্টিক সিনেমায়ই নাকি হবে তাদের প্রথম জুটি বাঁধা।

তবে শাকিব এখনো নিশ্চিত করে জানাননি কোন ছবিতে হানিয়া থাকবেন। আপাতত তিনি ‘সোলজার’য়ের শুটিং শেষ করেছেন। ডিসেম্বর থেকে শুরু হবে ‘প্রিন্স’। এরপর আগামী ফেব্রুয়ারিতে আজমান রুশোর নতুন ছবির কাজ শুরু হবে, যেখানে তার বিপরীতে নতুন মুখ নেওয়ার পরিকল্পনা চলছে।