রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

ঢাকায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর


প্রকাশ :

পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আহাদ রাজা মীর বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সাম্প্রতিক হিট ড্রামা ‘মীম সে মহব্বত’-এ অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে দারুণ সাড়া ফেলেছেন।

দক্ষিণ এশিয়ার এই তারকা অভিনেতা ঢাকায় এসেছেন একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

বাংলাদেশে পাকিস্তানি টিভি নাটকের দর্শকরা আহাদ রাজা মীরকে অনেক দিন ধরেই চেনেন। বিশেষ করে তার অভিনীত জনপ্রিয় সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’ তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

২০১৭ সালে ‘ইয়াকীন কা সফর’ নাটকে অভিনয় করে তিনি আলোচনায় আসেন এবং সেই চরিত্রের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার সম্মান পান।

তার অভিনীত অন্যান্য জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’ এবং সাম্প্রতিক ‘মীম সে মহব্বত’। এছাড়া তিনি ‘ধূপ কি দীওয়ার’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।