রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

পরীমনির সৌন্দর্যে মুগ্ধ ইমরান


প্রকাশ :

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ফের আলোচনায় এসেছেন অভিনেত্রী পরীমনিকে নিয়ে। সামাজিক মাধ্যমে পরীমনির সঙ্গে দুটি পুরোনো ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সেই পোস্ট।

ছবিগুলো ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জনপ্রিয় গান ‘তুই কি আমার হবি রে’–এর শুটিংয়ের সময়ের। এই গানেই পরীমনিকে সবচেয়ে সুন্দর লেগেছিল বলে জানিয়েছেন ইমরান।

নিজের ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করে ইমরান লেখেন, “‘তুই কি আমার হবি রে’ সিনেমার জন্য করা আমার সবচেয়ে প্রিয় গানগুলোর একটি। বিশ্বসুন্দরী সিনেমার নায়িকা ছিলেন পরীমনি, গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল।

তার এই পোস্ট আবারও গানটির জনপ্রিয়তাকে নতুন করে মনে করিয়ে দিয়েছে। ইমরানের ভাষায়, গানটির ইউটিউব ভিউ ইতিমধ্যে ১২৬ মিলিয়ন ছাড়িয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী আরও জানান, গানটি তার কাছে বিশেষ আবেগের। কনা ও ইমরান যৌথভাবে গেয়েছিলেন গানটি, আর পরীমনির বিপরীতে অভিনয় করেছিলেন সিয়াম আহমেদ।

গানটির সুর, কথা, সংগীতায়োজন—সব মিলিয়ে তখনই দারুণ প্রশংসা পেয়েছিল ‘তুই কি আমার হবি রে’। তবে দর্শকদের চোখে গানটির আসল আকর্ষণ ছিল পরীমনির রূপ, সাজ আর পর্দায় তার প্রাণবন্ত উপস্থিতি।

গানটির সেই জাদু যেন এখনো রয়ে গেছে, আর ইমরানের সাম্প্রতিক পোস্ট সেটিই আবার প্রমাণ করল।