রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

রাশমিকা নয়, নজর কাড়লেন ৫২ বছরের মালাইকা


প্রকাশ :

বলিউডের ‘মুন্নি’ মালাইকা আরোরা যেন বয়সকে হার মানিয়ে চলেছেন। বয়স ৫২, কিন্তু নাচে-অভিনয়ে এখনো আগের মতোই ঝলমলে। ব্যক্তিগত জীবন নিয়ে যত বিতর্কই হোক, সেগুলোকে পাত্তা না দিয়ে তিনি নিজের ছন্দে চলেন।

সাম্প্রতিক সময়ের আলোচিত গান ‘পয়জন বেবি’-তে আবারও আলোচনায় মালাইকা। থাম্মার মিউজিক অ্যালবামের এই গানে এক ক্লাব পার্টির দৃশ্যে তার নাচে মুগ্ধ সবাই। পাশে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা, কিন্তু দর্শকদের চোখ গিয়েছিল একমাত্র মালাইকাতেই।

গানটির ভিডিওতে দেখা যায়, অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ক্লাবে ঢোকেন রাশমিকা। এরপর শুরু হয় পার্টি, আর সেখানে নাচের কেন্দ্রবিন্দু মালাইকা আরোরা। একপর্যায়ে রাশমিকা যোগ দেন ডান্স ফ্লোরে, কিন্তু ২৯ বছরের এই অভিনেত্রীও ফিকে হয়ে যান মালাইকার সামনে।

ভক্তদের মন্তব্যও তেমনই—“রাশমিকা দারুণ, কিন্তু মালাইকা এক ধাপ এগিয়ে।” কেউ কেউ আবার ভিডিওতে পরিচালক অমর কৌশিকের ক্যামিও দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, লিখেছেন—“অমর কৌশিককেও দেখা গেল! এখন সিনেমায় ভেদিয়াকে দেখার অপেক্ষায় আছি।”

জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর এবং দিব্যা কুমারের কণ্ঠে গাওয়া ‘পয়জন বেবি’ গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।