রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

ফের বিতর্কে ববি!


প্রকাশ :

বিতর্ক যেন ববিকে ছাড়ছেই না। নায়িকার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশের পরিচালনায় এতে নায়িকার বিপরীতে কাজ করেছেন সুদীপ বিশ্বাস দীপ। এই সিনেমা নিয়েও নির্মাতার সঙ্গে তুমুল বিতর্কে জড়ান নায়িকা। অভিযোগ ওঠে অসদাচরণের।

এবার ববিকে ঘিরে ৩০ লাখ টাকার অভিযোগ উঠেছে। তাকে নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা জয় সরকার। নির্মাতার দাবি, ৪ লাখ টাকা অগ্রিম নিয়েও ‘আমার হৃদয়ের কথা’ সিনেমাটি করেননি ববি। আর সে কারণে প্রযোজকের ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।

নির্মাতা জয় সরকারের ভাষ্যে, ‘ববি আমার এক প্রযোজকের কাছ থেকে ৪ লাখ টাকা সাইনিং মানি নিয়ে পরবর্তী সময়ে আর সিনেমাটা করেন নাই। এর ফলে প্রডিউসারের প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এবং আমরা টেকনিশিয়ানরা পারিশ্রমিক থেকে বঞ্চিত হয়েছিলাম একমাত্র ববির কারণে।’জানা যায়, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ফাতেমা কথাচিত্রের প্রথম সিনেমা ‘আমার হৃদয়ের কথা’। যেখানে নায়িকা হিসেবে ববিকে চূড়ান্ত করা হয়। করা হয় সাইনিং। আব্দুল মজিদ নামের ওই প্রযোজক এখন প্রবাসে।

নির্মাতা জয় সরকার জানান, চলতি বছরের ১১ জানুয়ারি বিকেলে ছিল সিনেমার মহরত। সেদিন অজানা কারণে মহরতে উপস্থিত হননি ববি।প্রশ্ন ঘটনার ৯ মাস পর কেন ববির বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন জয় সরকার! এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অভিযোগটি আমি মৌখিকভাবে পরিচালক সমিতিতে জানিয়েছি। শিল্পী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক জায়েদ খানকেও বিষয়টি জানিয়েছিলাম।’

এদিকে এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিলেন ববি। বললেন, ‘এ রকম কোনও কিছুই আমি জানি না।’