রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই


প্রকাশ :

কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা-রা গেছেন টেলিভিশন ও মঞ্চনাটকের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী জামালউদ্দিন হোসেন।গত শুক্রবার (১১ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃ-ত্যু ঘোষণা করেন।অভিনেতার মৃ-ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে তাশফিন হোসেন। তিনি জানান, স্থানীয় সময় শনিবার বাদ জোহর জানাজা শেষে ক্যালগেরি শহরেই তাকে দাফন করা হয়েছে।

যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা শামসুল আলম বকুল বলেন, “জামাল ভাই শেষ সময়টা তার ছেলের কাছে ছিলেন, কানাডার ক্যালগেরি শহরে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় বেশ কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।”তিন সপ্তাহ ধরে কানাডার হাসপাতালে ভর্তি ছিলেন জামালউদ্দিন। তিনি যুক্তরাষ্ট্রর আটলান্টায় মেয়ের কাছে ছিলেন। সেখান থেকে কানাডার ক্যালগিরিতে ছেলে তাশফিন হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ বোধ করলে ছেলে তাকে হাসপাতালে ভর্তি করেন। 

সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে মঞ্চে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তবে তারকা হয়ে উঠেছেন টেলিভিশন নাটকে অভিনয় করে।