আগামী( ৫ অক্টোবর) শনিবার বিকেল ৪ টায় লালমনিরহাট জেল রোড , সোনালী পার্ক মীর লাইব্রেরি হলরুমে সিনে ক্লাবের উদ্যোগে সিনেমাপ্রেমীদের জন্য অপু ট্রিলজির শেষ পর্ব 'অপুর সংসার' প্রদর্শিত হতে যাচ্ছে। সিনেমার পূর্বে সরাসরি ও জুম অনলাইনে আলাপে যুক্ত থাকবেন নির্মাতা ও পরিচালক খন্দকার সুমন, বিশিষ্ট সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মী রিয়াজুল হক এবং মীর লাইব্রেরির উদ্যোক্তা, চিকিৎসক লেখক জাকিউল ইসলাম ফারুকী। অনুষ্ঠান সমন্বয় করবেন দীপক রায়।
সিনেমা শুরুর পূর্বে সত্যজিৎ রায়ের সিনেমা ও কাজ নিয়ে আলোচনা হবে। লালমনিরহাটের সকল প্রগতিশীল এবং চলচ্চিত্র পছন্দ করে এমন মানুষদের আসতে আহবান জানানো হয়েছে। উল্লেখ্য প্রতি সপ্তাহে সিনেমাগুলো প্রদর্শনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের (অনলাইন পোস্টার) মাধ্যমে জানিয়ে দেয়া হয়।