কুড়িগ্রামের রাজারহাটে জুলাই যোদ্ধা শহিদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনীম।
শনিবার(১৮ জুলাই)বিকেল পাঁচ ঘটিকায় জেগে উঠো ফাউন্ডেশনের আয়োজনে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে উদ্বোধনী খেলায় রাজারহাট রাইজিং স্টারস ফুটবল একাদশের মুখোমুখি রাজারহাট স্পোর্টস একাডেমি।
শহিদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক আনিছুর রহমান লিটনের সভাপতি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: মামুনুর রশীদ,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী,রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম,সদস্য সচিব সাইদুল ইসলাম শহিদ রাজীবের পিতা রেজাউল করিম সরকার,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক অসীম জামায়েল রুশো চৌধুরী,উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী,যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী,সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম,রাজারহাট বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন লাল আল মিজান মাহিনসহ অন্যান্যরা।