ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর শুরুর ঠিক আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে Cristiano Ronaldo-এর দল পর্তুগাল। বিশ্বকাপ শুরুর আগের দিন, ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে ইউরোপের এই দলটি। বিষয়টি নিশ্চিত করেছে Portuguese Football Federation (এফপিএফ)।
বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে ৬ জুন চিলির বিপক্ষে এবং ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও, দেশটির লেইরিয়া শহরে ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চিলির বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে লিসবনের ওয়েইরাসে।
এর আগে প্রস্তুতির অংশ হিসেবে আরও দুটি ম্যাচ খেলেছে পর্তুগাল। মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে তারা। তবে ইনজুরির কারণে এই দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি অধিনায়ক রোনালদো।
এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে United States, Canada ও Mexico। ‘কে’ গ্রুপে থাকা পর্তুগাল ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। একই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।