মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

  দুই বাংলাদেশির শিরচ্ছেদের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি ২০১৫ সালের


প্রকাশ : (১৫ ঘন্টা আগে)
   দুই বাংলাদেশির শিরচ্ছেদের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি ২০১৫ সালের

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে বিভ্রান্তিকর বলে শনাক্ত করা হয়েছে। ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; বরং ২০১৫ সালে সৌদি আরবে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য।

ফেসবুক ও এক্সে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাই করে পুরোনো আন্তর্জাতিক সংবাদপ্রতিবেদনের সঙ্গে এর মিল পাওয়া গেছে।

টাইমস অব ইসরায়েলের ২০১৫ সালের ১৯ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই বছরের ১৭ জানুয়ারি সৌদি আরবে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য ধারণ করে ইউটিউবে প্রকাশ করেছিলেন এক ব্যক্তি। পরে সাইবার অপরাধের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ।

এ ঘটনা নিয়ে ২০১৫ সালের ২১ জানুয়ারি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও প্রতিবেদন প্রকাশ করে। সেখানে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ও পরবর্তী পরিস্থিতির বিবরণ তুলে ধরা হয়।

পুরোনো এসব সংবাদপ্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য দাবি করে প্রচারিত ভিডিওটি আসলে প্রায় ১১ বছর আগের একটি ঘটনার।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ও ভিডিওকে নতুন ঘটনার বলে প্রচার করলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই সংবেদনশীল কোনো ঘটনা নিয়ে প্রচারিত তথ্য শেয়ার করার আগে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও মূল সূত্রের মাধ্যমে সত্যতা যাচাই করা জরুরি।

সূত্র: টাইমস অব ইসরায়েল ও সিএনএন।

বিজ্ঞাপন