মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, ইঞ্জিন কক্ষে আগুন


প্রকাশ : (১৫ ঘন্টা আগে)
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, ইঞ্জিন কক্ষে আগুন

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে নৌমাইনে আঘাত লেগে একটি তেলবাহী ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের নৌবাহিনী (আইআরজিসি নেভি)।

সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, ট্যাংকারটি হরমুজ প্রণালি থেকে বের হওয়ার চেষ্টা করছিল। যাত্রা শুরুর পর থেকেই জাহাজটি নিজেদের অবস্থান শনাক্তকরণ ও নৌচলাচলসংক্রান্ত সব যন্ত্র বন্ধ রেখেছিল। পরে প্রণালির নিয়মকানুন উপেক্ষা করে অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় পথ অতিক্রম করার সময় নৌমাইনে আঘাত লাগলে বিস্ফোরণ ঘটে।

এদিকে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো জাহাজ পরিচয় ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি নেভি।

**সূত্র: মেহের নিউজ এজেন্সি।**

বিজ্ঞাপন