শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

মার্কিন কর্মীদের বিমানবন্দর ব্যবহারে নতুন বিধিনিষেধ


প্রকাশ : (১৮ ঘন্টা আগে)
মার্কিন কর্মীদের বিমানবন্দর ব্যবহারে নতুন বিধিনিষেধ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত মার্কিন সরকারি কর্মীদের চলাচলে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। এখন থেকে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে তাঁদের মিশনপ্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নতুন করে হামলার আশঙ্কা রয়েছে। এ ছাড়া দেশটির আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিলসহ বিভিন্ন ধরনের ভ্রমণ বিঘ্নের ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতে বিমানবন্দর ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে দূতাবাস। পাশাপাশি ফ্লাইটের সর্বশেষ তথ্য সংশ্লিষ্ট এয়ারলাইনসের কাছ থেকে জেনে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন বিধিনিষেধ অনুযায়ী, ইয়েমেন সীমান্তের ২০ মাইল বা প্রায় ৩২ কিলোমিটারের মধ্যে মার্কিন সরকারি কর্মীদের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া জিজান, আসির ও নাজরান প্রদেশ এবং কাতিফ, ইয়ানবু ও তাইফ শহরে ভ্রমণের ক্ষেত্রেও তাঁদের পৃথক অনুমতি নিতে হবে।

নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সৌদি আরবে মার্কিন সরকারি কর্মীদের চলাচল ও ভ্রমণের ওপর এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন