সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি


প্রকাশ : (১৮ ঘন্টা আগে)
সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুজন বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন। শনিবার (১০ অক্টোবর) হামলার পর সৌদি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামলার দায় স্বীকার করেছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি। তাঁর দাবি, ইয়েমেনে সৌদি আরবের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। হামলায় আহত ৩০৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পর আহতদের অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এতে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দিতে ব্যাপক চাপ তৈরি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

চলতি সপ্তাহে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি তৃতীয় হামলার ঘটনা। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে সব ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি বিস্ফোরণ ঘটতে দেখেছেন। পরে বিমানবন্দরের ভেতরে কয়েকজনকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে দ্রুত বিমানবন্দরের দিকে যেতে দেখা যায়।

বিজ্ঞাপন