বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

এআইয়ের নতুন নাম দিলেন ট্রাম্প, ‘সুপার ইন্টেলিজেন্স’


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
এআইয়ের নতুন নাম দিলেন ট্রাম্প, ‘সুপার ইন্টেলিজেন্স’

জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে নতুন নামে অভিহিত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রচলিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামটির পরিবর্তে তিনি এ প্রযুক্তিকে ‘সুপার ইন্টেলিজেন্স’ হিসেবে উল্লেখ করেন। ভাষণে ট্রাম্প বলেন, ‘আর্টিফিশিয়াল’ শব্দটি এআইকে নকল বা কৃত্রিম কোনো বিষয় হিসেবে উপস্থাপন করে। তবে তাঁর মতে, এই প্রযুক্তি নকল নয়, বরং অসাধারণ। একই সঙ্গে এআই ব্যবহারে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। ভাষণের একপর্যায়ে ট্রাম্প বলেন, ‘সুপার ইন্টেলিজেন্সের নতুন জগতে স্বাগতম।’ এর আগে বিভিন্ন সময় এআই প্রযুক্তির উন্নয়ন নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ট্রাম্প। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে শীর্ষ অবস্থানে থাকতে হবে। গত সপ্তাহেও তিনি বলেছিলেন, এআইয়ের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, শেষ পর্যন্ত তারাই প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ বা নতুন বিধিনিষেধ আরোপেরও বিরোধিতা করে আসছেন ট্রাম্প। এ কারণে জাতিসংঘের অধিবেশনে উপস্থিত বিভিন্ন পক্ষের অবস্থানের সঙ্গে এ বিষয়ে তাঁর মতপার্থক্য রয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে এআইয়ের সম্ভাবনার পাশাপাশি এর ব্যবহারে সতর্কতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: ইত্তেফাক/এসএ

বিজ্ঞাপন